সিলেট বিজিবি
পাবলিক স্কুল শহীদ মিনার উদ্বোধন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শহীদ মিনার নির্মিত হয়েছে। মঙ্গলবার নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি কর্ণেল মো. খায়রুজ্জামান। প্রায় আড়াইলাখ টাকা ব্যয়ে ৯শ’ বর্গফুট আয়তনের এই শহীদ মিনার নির্মাণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন সৈয়দা ফারহানা হক। উপস্থিত ছিলেন, ৫ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. শফিউল আজম, ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এম খালেদ মাহমুদ তারেক, বিজিবি সিলেট সেক্টরের জিএসও-২ মেজর একেএম আওরঙ্গজেব, কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠান পরিচালনায় নিখিল রঞ্জন মজুমদার। উপস্থাপনায় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তানজুম রহমান লুনা এবং ইফরাত জাহান মিতিল।