দিনাজপুরে জামায়াতের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

দিনাজপুরের বিরল ও নবাবগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দ্রুত বিচার আইনে পৃথক ২টি মামলায় ৪৯ জামায়াত-শিবির ক্যাডারের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। গত মঙ্গলবার ওই দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফজ্জামান আনসারীর আদালতে চর্জশিট পেশ করেন। বিচারক অভিযোগপত্র দুটি গ্রহণ করে পলাতক ৪২ জামায়াত-শিবির ক্যাডারের বিরুদ্ধে গ্রফতারী পরোয়ানা জারির আদেশ দেন। আগামী ২৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।