হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যকর করার দাবিতে মঙ্গলবার ইউপি সদস্যগণ সংবাদ সম্মেলন করেছেন। উপস্থিত ৯ জন সদস্যর মধ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫নং ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন। লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমরা ইউনিয়ন চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে নিজ নিজ এলাকায় কোন উন্নয়নমূলক কাজ করতে পারিনি। চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর প্রসঙ্গে বলেন, আমার পরিষদে ৯ জন সদস্যর মধ্যে ৮ জনই বিএনপি সমর্থক। তারা আমাকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দায়ের করে অনাস্থা প্রস্তাব দিয়েছে।