আড়াইহাজারে ডাকাত ভেবে পাগলকে গণপিটুনি

আড়াইহাজারে পাগলকে ডাকাত মনে করে গণপিটুনি দেয়ার সময় উদ্ধার করতে গিয়ে এক দারোগা আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঘটনার রাত ১০টার দিকে ওই এলাকায় একজন লোক ঘুরাফেরা করছিল। লোকটিকে ডাকাত সন্দেহে করে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে এসআই খালেদ হাসান তাকে উদ্ধার করতে গেলে জনতার হামলায় খালেদও আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দে চিকিত্সা্ দেয়া হয়েছে। গণপিটুনির শিকার পাগলটির পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি কিশোরগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা যায়।