মিডিয়া বন্ধের হুমকির প্রতিবাদ জানিয়েছে জামায়াত

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মিডিয়া বন্ধের ব্যাপারে হুমকি প্রদানের তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরী আমীর আতাউর রহমানকে গ্রেফতার করে পুলিশ ২০টি বোমা ও ১২টি জিহাদী বই উদ্ধারের অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, আতাউর রহমান অসুস্থ অবস্থায় চিকিত্সার জন্য ঢাকা আসছিলেন। তার মত একজন নেতার সাথে বোমা থাকার প্রশ্নই ওঠে না। মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই বোমা ও জিহাদী বই পাওয়া গেছে বলে যে প্রচারণা করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ইসলামী দল ও আলেমদের মিছিল সমাবেশে বাধাদান এবং গুলিবর্ষণ ও গ্রেফতার বন্ধ করে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি