গোপালগঞ্জে দুই গ্রুপ বাস শ্রমিকের সংঘর্ষে আহত ২৫
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৮
গোপালগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপ বাস শ্রমিকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের বাইপাস ফকিরকান্দি রাস্তার উপর ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে।
কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা সমিতির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ চালকরা ১৫টি গাড়ি ভাঙচুর করে। আহত হয় ১৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।