শনিবার সারাদেশে ১৮ দলের বিক্ষোভ

বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। শেয়ার বাজার, পদ্মাসেতু, রেলওয়ে, সোনালী ব্যাংক-হলমার্ক, ডেসটিনিসহ রাষ্ট্রের সকল আর্থিক সেক্টরে দুর্নীতি, লুটপাটের প্রতিবাদে এবং নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুন.প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ হবে । এছাড়া ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সারাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের জেলা ও মহানগরে নির্বাহী কমিটির বর্ধিত সভা হবে। গতকাল বুধবার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহের এক যৌথ সভায় এই কর্মসূচি নেয়া হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।