উল্লাপাড়ায় সরিষা ক্ষেতের মধ্যে মহিলার লাশ উদ্ধার

উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের সরিষা ক্ষেতের মধ্যে বুলিন (৩৫) নামের এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। গতকাল সকালে গ্রামের কৃষকগণ মাঠে কাজ করতে গেলে ক্ষেতের মধ্যে ব্লাউজ ও পেটিকোট পরা লাশটি দেখতে পায়। এলাকাবাসী জানায়, নিহত বুলিনের তিনটি সন্তান রয়েছে, স্বামী কামাল হোসেনের সাথে পারিবারিক কলহের কারণে গত ১০ বছর যাবত্ সে পৃথকভাবে বসবাস করে আসছিল। তার বৃদ্ধা মা জানায়, গত বুধবার বুলিনের সাথে শেষবারের মত মোবাইলে কথা হয়, তার পর থেকে তার মোবাইল বন্ধ ও সে নিখোঁজ ছিল। পুলিশের ধারণা, লাশের যে অবস্থা সে অনুযায়ী সম্ভবত চার-পাঁচ দিন পূর্বেই তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।