এরশাদ আজ দেশে ফিরছেন

জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এরশাদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কংগ্রেসের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এদিকে, গতকাল ধানমন্ডি থানা জাপা আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, শাহবাগ চত্বরকে ঘিরে সৃষ্ট গণজাগরণ দলীয় আবর্তে পড়ে যেন ব্যর্থ না হয় সেবিষয়ে সজাগ থাকতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের মত জাতীয় ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ করতে না পারলে এই আন্দোলনের সফলতা নিয়ে সন্দেহ থেকে যাবে। ইতোমধ্যে নানা মহল থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জেগেছে। এই ব্যাপারে তাদেরই সতর্ক থাকতে হবে। জামালউদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইসহাক ভুঁইয়া, এম এ সাঈদ, জাহিদ হোসেন বিপ্লব, জাকির মল্লিক, শাহ্ আলম দেওয়ান, ইস্কান্দার মোল্লা, শাহাদাত হোসেন, অপু শিকদার, আবুল কাশেম প্রমুখ।