গোয়ালন্দে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে জোড়া খুনের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গতকাল বুধবার ভোরে আল আমিন (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আঃ রাজ্জাক ফকিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহম্মেদ জানান, ১৪ ফেব্রুয়ারি উজানচর দরাপেরডাঙ্গী এলাকা থেকে মোটর সাইকেল চালক তরুণ আলিম প্রামানিকের (১৯) লাশ এবং পরদিন নদী থেকে সহযাত্রী রফিক শেখের (১৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়।