দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩৮
২২ ফ্রেরুয়ারি-২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১০ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২১ রবিউল আউয়াস সানি ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও নেপচুল। আপনার শুভসংখ্যা ৪ ও ৭। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন গার্নেট ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি:খেয়ালী ও সৃজনশীল। মৌলিক উদ্ভাবনী ক্ষমতা রয়েছে আপনার। ইনটুইশন ও অতি চেতনা অত্যন্ত প্রখর। সবকিছুর ব্যাপারে আপনার একটা নিজস্ব মত থাকতে পারে। এবং আপনি সব সময় নিজের মতেই চলতে চাইবেন। তাই অন্যরা আপনাকে ভুল বুঝতে পারে। স্বপ্ন ও কল্পনা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার ও দর্শনের প্রতিও আপনি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। পরিচিতরা আপনাকে দেওয়ার পরিবর্তে আপনার কাছ থেকে নিতে চাইবে বেশি। খেয়ালীপনাকে নিয়ন্ত্রণ করতে পারলে সকল প্রতিকূলতা অতিক্রম করে আপনি জয়ী হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ব্যাটেন পাওয়েল, ভাঙ্কর এরিক গিল, কবি জেমস রাসেল লোওয়েল, জর্জ ওয়াশিংটন, এডওয়ার্ড কেনেডি, আল। লামা ইকবাল, সাংবাদিক আখতার উল আলম, প্রাবন্ধিক হুমায়ূন কবির, ইমরুল চৌধুরি।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ ঘনিষ্ঠ কারো জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হলে পারে। ব্যবসায়িক প্রয়োজনে বাইরে যেতে হতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ শরীর খুব একটা ভালো যাবে না। শরীরের প্রতি যত্ন নিন। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো যাবে না। ভ্রমণে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মন ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। বীমা কর্মদের জন্য দিনটি শুভ নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। ঘরের কোনো জিনিস নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করলেই ভালো করবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ সেবামূলক কাজে আনন্দ পাবেন। সামাজিক কাজকর্মে জড়াবার সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য পুরষ্কৃত হতে পারেন। ঋণগ্রস্ত হবার আশঙ্কা আছে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কর্মক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। উপরোন্তু কর্মকর্তারা আপনার উপর সন্তুষ্ট থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ চিত্তচাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। হিসাব-নিকাশের ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। শিল্পপতিদের জন্য দিনটি শুভ নয়। কোনো সমস্যায় জড়াতে পারেন। মন ভালো থাকবে না। যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ আর্থিক দিক ভালো যাবে। কারো সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আর্থিক অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। দুশ্চিন্তা হ্রাস পাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। ফলে মানসিক শান্তি পাবেন। আইনগত ঝামেলায় অনুকূল সিদ্ধান্ত পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রবাসে কোনো ঝামেলায় পড়তে পারেন। বিপদ এড়াতে হলে সতর্কভাবে কাজ করুন। কোন প্রকার ঝুঁকি নেবেন না, কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশংকা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ ভোগ্যপণ্য ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায় নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। অবহেলার জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হবে।