ইনফরমেশন

এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘ইনফরমেশন’। অনিকেতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা ওয়াহিদ রেজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—বাপ্পারাজ, শোয়েব, মৌসুমী নাগ, আশরাফ কবীর, রুমেল খন্দকার এবং মোস্তফা ওয়াহিদ রেজা। গল্পে দেখা যাবে—শহরের এক ধন্যাঢ্য ব্যবসায়ীর স্ত্রী একদিন হঠাত্ করে বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। রহস্য উদঘাটনের জন্য তত্পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু কোন কুল কিনারা করতে পারে না। মামলা পুলিশ বাহিনী থেকে হস্তান্তর হয় গোয়েন্দা সংস্থা ডিবিতে। ডিবির সত্ অফিসার যখন এই হস্যের কোন সমাধান করতে পারেন না তখন তিনি সম্মোহন বিদ্যার দারস্থ হন।