চুক্তির মেয়াদ বাড়লো দেল পিয়েরোর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
সিডনি ফুটবল ক্লাবের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন ইতালিয়ান তারকা ফরোয়ার্ড দেল পিয়েরো। নতুন চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ান এই ক্লাবটিতে আরও এক বছর থাকবেন সাবেক এই জুভেন্টাস খেলোয়াড়।
টানা ১৯ মৌসুম তুরিনে কাটান পিয়েরো। খেলোয়াড় হিসেবে জুভেন্টাসের হয়ে জয় করেছেন ছয়টি সিরি এ’র শিরোপা, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
জাতীয় দলের হয়ে জয় করেছেন একটি বিশ্বকাপ। এমন ক্যারিয়ারের পর এ লিগে ১৮টি ম্যাচে করেছেন ১১টি গোল। চুক্তির পর দেল পিয়েরো বলেন, ‘এখন আমি অনেক খুশি। এই চুক্তি আমার নিজের ও সিডনি ক্লাবের জন্য এক বড় আনন্দের উপলক্ষ। আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আশা করি আমার উপর তাদের এই বিশ্বাস ধরে রাখতে পারবো।’