আফ্রিদির শেষ সুযোগ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
আন্তর্জাতিক পর্যায়ে খেলার শেষ সুযোগ পেলেন শহিদ আফ্রিদি। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য বুধবার ঘোষিত পাকিস্তান দলে পুনরায় ডাক পেয়েছেন আফ্রিদি।
গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়ার পর বুধবার পুনরায় দলে ডাকা হয় আফ্রিদিকে। পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর তার শেষ (সুযোগ) এবং তাকে পারফর্ম করতে হবে।’
দক্ষিণ আফ্রিকায় বাউন্সি উইকেটে পাকিস্তানী ব্যাটসম্যানদের বেশ সমস্যা হচ্ছে এবং টেস্ট সিরিজে ইতিমধ্যেই দলটি ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে। আজ সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে তৃতীয় ও শেষ টেস্ট।-বাসস