আজকের অনুষ্ঠান
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
শুক্রবার
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট: কমনওয়েলথ এসোসিয়েশন অব আর্কিটেক্টস-এর (সিএএ) আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান, রূপসী বাংলা হোটেল, সকাল ১০টা। শিল্পাঙ্গন: মাস্টার এন্ড আদারস শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, শিল্পাঙ্গন, বিকাল ৫টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসনকারীদের বিচার, যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ, চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মানববন্ধন, শিখা চিরন্তন সম্মুখে, সকাল সাড়ে ১০টা। সার্ক কালচারাল সোসাইটি: জাতীয় মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তন, বিকাল সাড়ে ৪টা। সাহিত্য প্রকাশ: মুক্তিযোদ্ধা লে. জেনারেল এম. হারুন-উর-রশীদ বীর প্রতীক রচিত ‘জার্নি টু ফ্রিডম : মেমোয়ার্স অব এ ফ্রিডম ফাইটার’ স্মৃতিগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিকাল ৪টা। বাংলাদেশ কৃষক লীগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়াম, সকাল ১০টা। বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল: ‘মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, সকাল ১১টা। নবধারা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ অনুষ্ঠান, জাতীয় প্রেসক্লাব, সকাল ১০টা। বাংলাদেশ বধির মহিলা কল্যাণ সংস্থা: শ্রবণ প্রতিবন্ধী নারীর অধিকার ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন, বিকাল সাড়ে তিনটা। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ: ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি : শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণের দাবি’ শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাবের হলরুম, সকাল সাড়ে ১০টা। কারক নাট্যধারা সম্প্রদায়: বর্ণ লিখন প্রতিযোগিতা ‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ এর ২৬ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, সকাল ৮টা।