নারায়ণগঞ্জে জিহাদি বইসহ শিবিরের দুইকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের পরিচয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রচারণা ও বই বিতরণের সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক জিহাদি বই ও শিবিরের সদস্য সংগ্রহ ফরম। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো শহরের দেওভোগ এলাকার দ্বীন ইসলামের ছেলে মোহাম্মদ বাসেদ (২৪) ও এমএ মান্নানের ছেলে মোহাম্মদ সাঈদ (২৫)। তারা শিবিরের সক্রিয় কর্মী এবং নিজেদের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিল। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, তারা প্রথমে নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিলেও পরে তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায়।