ছায়াছবির অশ্লীল রিল ফটোসেট উদ্ধার গ্রেফতার ৬

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ছায়াছবির অশ্লীল রিল, ফটোসেট এবং পোস্টার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন মিলন, আবু তাহের, সুরুজ সর্দার, শাজাহান ও বিশ্বনাথ সাহা। গতকাল বুধবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম জানান, গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ছায়াছবির অশ্লীল দৃশ্য সম্বলিত ২৫১ ক্যান রিল, ১০ হাজার পোস্টার, ৪০০টি ফটোসেট উদ্ধার করা হয়।