ইউডা সপ্তাহ উদ্বোধন

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এবং ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান গত ২১ ফেব্রুয়ারি ধানমন্ডি লেক প্রাঙ্গণে ইউডা সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউডা ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডালিয়া নাহিদ খান, উপ-উপাচার্য প্রফেসর ড. রহমতউল্লাহ, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। ইউডা সপ্তাহ-এ রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। যেমন-আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, দেয়াল পত্রিকা, ক্রীড়া প্রতিযোগিতা, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত প্রভৃতি। এছাড়া থাকবে সায়েন্টিফিক এক্সিবিশন, পোস্টার প্রদর্শনী, হার্ডওয়্যার এন্ড সফ্টওয়্যার এক্সিবিশন, সেমিনার, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। ইউডা সপ্তাহের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইউডা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার ইউডার চারুকলা অনুষদ আয়োজন করেছে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। এর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ইউডার প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান। এতে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের চেয়ারপার্সন শাহ্জাহান আহেমদ বিকাশ এবং রশীদ আমিন। প্রদর্শনীতে ১২১ শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা এবং এটি সকলের জন্য উন্মুক্ত।-প্রেস বিজ্ঞপ্তি