মেঘনা ও মেঘনা-গোমতী
সেতু খুলে দেয়া
হচ্ছে আজ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৭
দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর দ্বিতীয় পর্যায়ে মেরামত কাজ সম্পন্ন হয়েছে। যানবাহনের চলাচলের জন্য সেতু দুটি খুলে দেয়া হবে আজ। সেতু মেরামতকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরসূত্রে জানা যায়, দ্বিতীয় পর্যায়ে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর ১৪টি এক্সপানশন জয়েন্ট ও হিংঞ্জ বেয়ারিংয়ের মেরামত কাজ শেষ হয়েছে। এর মধ্যে মেঘনা-গোমতী সেতুর ১১টি এবং মেঘনা সেতুর ৩টি এক্সপানশন জয়েন্টের মেরামত কাজ হয়েছে।