চট্টগ্রামের ৬ কৃতী সন্তানকে একুশে সম্মাননা দিয়েছে চসিক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২১
রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে স্বস্ব ক্ষেত্রে মূল্যবান অবদান রাখার জন্য চট্টগ্রামের ৬ গুণী ব্যক্তিত্বকে একুশে স্মারক সম্মাননা পদকে ভূষিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চিকিত্সায় জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিষ্ঠাতা ইউসুফ চৌধুরী (মরণোত্তর), সমাজ সেবায় সাবেক সাংসদ রফিকুল আনোয়ার (মরণোত্তর) ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইলিয়াস ব্রাদাসের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস (মরণোত্তর), ক্রীড়ায় শাহেদ আজগর চৌধুরী ও শিক্ষায় প্রফেসর শায়েস্তা খান। এ উপলক্ষে গতকাল চসিক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তি ও তাদের স্বজনদের হাতে একুশের সম্মাননা পদক তুলে দেন।