রাজশাহী জামায়াতের আমীর ৩ দিনের রিমান্ডে

রাজধানীতে গ্রেফতার হওয়া রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী আমীর আতাউর রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে র্যাব কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে আতাউর রহমান ও জামায়াত কর্মী জুয়েলকে বোমাসহ গ্রেফতার করে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই মাসুদুর রহম?ান জানান, রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে মহানগর হাকিম আতিকুর রহমান তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।