যে সময় যাচ্ছে সামনে
কী হবে বলা খুব
কঠিন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, যে সময় যাচ্ছে, সামনে কী হবে বলা খুব কঠিন। কাদের মোল্লাকে নিয়ে শাহবাগে বাচ্চা ছেলেরা যেভাবে গর্জে উঠেছে, এটা আমাদের ভাগ্যের কথা। পলিটিশিয়ানরা চিন্তাই করতে পারেনি। মুক্তিযুদ্ধে যারা আমাদের অন্যায়ভাবে মেরেছে, হত্যা করেছে, তাদের বিচার হবে। আইন পরিবর্তন হয়েছে। এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও মামলা হবে।
গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুরের হাতিবান্ধায় কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে রোগ প্রতিরোধে গণসচেতনতা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পের সভাপতি বিশিষ্ট কিডনি চিকিত্সক অধ্যাপক এম এ সামাদ।