কাউখালীতে মানববন্ধন

গতকাল পিরোজপুরের কাউখালীতে নারীর প্রতি সহিংসতারোধ, নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধের দাবিতে বিশ্বব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে ‘‘যথেষ্ট হয়েছে, আর নয়, এই সহিংসতা বন্ধ কর এখনই’’ এই শ্লোগানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী প্রেস ক্লাবের সামনে নাগরিক উদ্যোগ ও উদ্যমে উত্তরণে শতকোটি’’ এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। সমাবেশে বক্তারা সারাদেশে ২০০১ থেকে ২০১২ সালে দায়েরকৃত নারী নির্যাতনের মামলার পরিসংখ্যান তুলে ধরে। এ সময়ে মোট ১৮৪৪২২টি সহিংস ঘটনায় মামলা হয়েছে। সমাবেশের মাধ্যমে বক্তারা সকল প্রকার নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে কাউখালী মহিলা পরিষদ ও ব্র্যাক একই ইস্যুতে মানববন্ধন ও আলোচনা সভা করে।