নাগরিক নাট্য সম্প্রদায়ের দুটি নাটক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৫
১৯৭৩ সালের এই দিনে প্রথম নাগরিক নাট্য সম্প্রদায় আলী যাকেরের নির্দেশনায় ‘বাকি ইতিহাস’ নাটকটির পরপর আট রজনী মঞ্চায়নের মাধ্যমে এই যাত্রা শুরু করে। চল্লিশ বছর পূর্তিকে সামনে রেখে নাগরিক নাট্য সম্প্রদায় এ বছর নানা উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল ও আজ ধানমন্ডি ছায়ানট মিলনায়তন মঞ্চে সন্ধ্যা ৭টায় নাগরিক নাট্য সম্প্রদায় তাদের অন্যতম দুটি প্রযোজনা ‘কাঁঠাল বাগান’ এবং ‘অচলায়তন’ নাটক দুটি মঞ্চস্থ করছে।