সংগৃহীত কবিতা নিয়ে বই প্রকাশ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে গত ১৮ ফেব্রুয়ারি রেডিও টুডের শ্রোতাদের কাছ থেকে সংগৃহীত কবিতার বই ও আবৃত্তির অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। সমস্ত দেশের মানুষের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মকে উত্সাহিত কারার লক্ষ্যে রেডিও টুডে এই প্ল্যাটফর্ম তৈরি করে। রেডিও টুডের শ্রোতারা প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি কবিতা জমা দেয়। রেডিও টুডে সংগৃহীত এসব কবিতাগুলো থেকে সেরা ১০০টি কবিতা নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচক প্যানেল প্রতিষ্ঠা করেন। এই প্যানেলের সদস্য বৃন্দ হলেন কবি আসাদ চৌধুরী, কবি বেলাল চৌধুরী এবং লেখিকা সেলিনা হোসেন। নির্বাচক মণ্ডলীর নির্বাচিত সেরা ১০০টি কবিতা নিয়ে একটি বই প্রকাশিত হয়। একই সাথে দেশের বিশিষ্ট আবৃত্তিকারদের দিয়ে একটি আবৃত্তির অ্যালবামও প্রকাশ করা হয়।
নির্বাচিত ১০০টি কবিতার ১০০ জন কবিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।