চ্যাম্পিয়ন্স লিগে চোখ রিবেরির
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
বায়ার্ন মিউনিখ এ বছর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করবে বলে আত্মবিশ্বাসী ফ্রাংক রিবেরি। আমার দেখা এটাই বায়ার্নের সবচেয়ে সেরা দল বলে গতকাল প্রকাশিত এক সাক্ষাত্কারে মন্তব্য করেন তিনি।
‘বায়ার্নে আমি যতদিন খেলছি তার মধ্যে এটাই সেরা দল’ জার্মান দৈনিক বিল্ড ২৯ বছর বয়সী ফরাসী মিডফিল্ডারের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘দীর্ঘদিনের মধ্যে আমাদের বর্তমান দলটাই সবচেয়ে শক্তিশালী।’
গত বছরের বুন্দেসলীগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ বিজয়ী বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগে শেষ ১৬ তে প্রথম লেগের ম্যাচে এ সপ্তাহে আর্সেনালকে ৩-১ গোলে পরাজিত করায় কোয়ার্টার ফাইনালের এক ধাপ এগিয়ে আছে দলটি।
২০০৮ সালে যোগ দিয়ে প্রথম মৌসুমে বায়ার্নের হয়ে জার্মান লিগ ও কাপ শিরোপা জয় করা রিবেরি এ বছর বাভারিয়ান জায়ান্টরা আরো বেশি শক্তিশালী উল্লে¬খ করে বলেন, অসাধারণ সব খেলোয়াড়দের নিয়ে এ দলটি ‘আরো বেশি পরিপক্ক আরো বেশি অভিজ্ঞ।’
২০১০ সালে ইন্টারমিলান ও গত বছর চেলসির কাছে পরাজিত হয়ে দু’বার শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার হতাশাজনক অভিজ্ঞতাসম্পন্ন রিবেরি বলেন, ‘শিরোপা জয় (চ্যাম্পিয়ন্স লিগের) কেবলমাত্র একটা স্বপ্ন নয়।’শিরোপা জয়ের পথে কোন দলের বিরুদ্ধে বায়ার্ন ভীত নয় বলেও উল্লে¬খ করেন মার্শেইর সাবেক এ প্লে-¬মেকার। সাক্ষাত্কারে তিনি বলেন, ‘সত্যি বলছি : এমনকি পরবর্তী রাউন্ডে যদি বার্সেলোনার বিরুদ্ধেও খেলতে হয় তাতেও আমি কোন সমস্যা দেখছি না।’বুধবার স্বাগতিক এসি মিলানের কাছে ২-০ গোলে পরাজিত হয় বার্সেলোনা।—বাসস/এএফপি