নরসিংদীতে রাহাত খুনের ঘটনায় ৪ জন গ্রেফতার

শহরের দত্তপাড়ায় (কাশ্মীরিপাড়া) রাহাত খুনের ঘটনায় নরসিংদী সদর থানা পুলিশ এ পর্যন্ত ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে ৪টি চাপাতি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোন্না, আল-ইসলাম, কাকন, ফয়সাল ও আদর। এদের মধ্যে আদরের বাড়ি সাটিরপাড়া এবং বাকি চারজনের বাড়ি দত্তপাড়ায় বলে পুলিশ জানায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হয় দত্তপাড়া এলাকার সেলিম মিয়ার পুত্র রাহাত। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।