বঙ্গবন্ধু সাংস্কৃতিক
জোটের মানববন্ধন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সংগঠনের সিনিয়র সহসভাপতি অভিনেতা এ.টি.এম শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহকারী এ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাতেমা জামান সাথী, জোটের কেন্দ্রীয় নেত্রী সেলিনা আক্তার, পারুল আক্তার লোপা, মো. শাহীন, খোরশেদ আলম কবীর প্রমুখ।