হযরত শাহজালাল বিমান বন্দরে দেড় কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গতকাল শুক্রবার দুপুরে মোট দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ মাসুদুর রহমান (২৫) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এয়ারপোর্ট আমর্ড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দুপুরে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছেন মাসুদুর রহমান। তিনি তিনটি মানিব্যাগে নির্দিষ্ট আকৃতির ১২টি স্বর্ণের বার বিশেষ কৌশলে লুকিয়ে আনছিলেন। মানিব্যাগটি প্রথমে তল্লাশি করে পুলিশ বুঝতে পারেনি যে সেখানে স্বর্ণের বার রয়েছে। স্বর্ণের বারগুলো বিশেষ কাগজ দিয়ে মোড়ানো ছিল। পরে তল্লাশি করে ১২টি স্বর্ণের বার উদ্ধার হয়।