শোক সংবাদ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৭
মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান আজাদ (অব.)
মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি মেজর কামরুল হাসান আজাদ (অব.) গতকাল দুপুরে হূদক্রিয়া বন্ধ হয়ে লালমনিরহাট শহরের বিমান বন্দর সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। আজ শহরের কেন্দ্রীয় গোরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।