স্বরূপকাঠিতে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস
পালন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫১
ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বৃহস্পতিবার স্বরূপকাঠির সর্বত্র আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। সরকারি স্বরূপকাঠি কলেজ শহীদ মিনারে ঐদিন জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন ফুয়াদ, রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ তরিকুল ইসলাম, মাসুম ফরাজী, কোষাধ্যক্ষ মোঃ বাদল তালুকদার, সুটিয়াকাঠি ইউনিয়ন জেপি সম্পাদক দুলাল মেম্বার, সোহাগদল ইউনিয়ন সভাপতি মোঃ রাকিব, সাধারণ সম্পাদক মোঃ মিল্টন, জেপি নেতা মোঃ আব্দুস সাত্তার, মোঃ সান্টু মিয়া, নুরুল হুদা আকন, মোজাম্মেল হোসেন, যুব সংহতির মোঃ লাভলু আকন, মোঃ মহিউদ্দিন আকন, কাইউম ব্যাপারী, মোঃ নবিন, কিছলু মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।