সোমবার চট্টগ্রামে পূর্ণদিবস হরতাল
১২ ইসলামী দলের
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
আগামী সোমবার চট্টগ্রাম জেলায় পূর্ণদিবস হরতাল ডেকেছে ১২টি সমমনা ইসলামী দল। দৈনিক আমার দেশ, নয়াদিগন্ত, সংগ্রাম ও দিগন্ত টেলিভিশনের স্থানীয় কার্যালয়গুলোতে হামলার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ঐক্যজোট একাংশের নেতা ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।