এসএসসি পরীক্ষার বিষয় সিদ্ধান্ত আজ

ইসলামী ও সমমনা ১২ দলের আগামীকাল রবিবার ডাকা হরতালে এসএসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে আজ শনিবার সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, রবিবারের হরতালে পরীক্ষা হবে কিনা আজ আমরা এ সিদ্ধান্ত নেব। কর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের অভিযোগে আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল। আগামীকাল এসএসসির রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা রয়েছে।