সাম্প্রতিক

গোলপাতার রস থেকে গুড় তৈরীর প্রকল্প

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের তত্ত্বাবধানে বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খোনকারবেড় গ্রামে গোলপাতার রস থেকে গুড় তৈরীর প্রকল্প শুরু হয়েছে। ওই গ্রামের চাষী আজিজ শেখ গত বছর ডিসেম্বর মাসে মাত্র ৩০টি গোলপাতা গাছ থেকে রস সংগ্রহ করে প্রায় ৬০ কেজি গুড় উত্পাদন করেন। এই গুড় প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি করে ছয় হাজার টাকা আয় করছেন কৃষক। এই সাফল্য এলাকার অন্য চাষীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তাল, খেজুর ও গোলপাতা উন্নয়ন পাইলট প্রকল্পের আওতায় খোনকারবেড় গ্রামে অনুষ্ঠিত হয় মাঠ দিবস।