প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৩
বিজ্ঞান
মো: মিজানুর রহমান,সহকারি শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
দ্বিতীয় অধ্যায় :পরিবেশ দূষণ
শূণ্যস্থান পূরণ করো ।
১। বর্তমানে — বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে ।
উত্তর : বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে।
২। বাড়তি জনসংখ্যার — মেটানোর জন্য মানুষ পরিবেশের উপাদানকে নানাভাবে ব্যবহার করছে।
উত্তর :বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের উপাদানকে নানাভাবে ব্যবহার করছে।
৩। — মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে ।
উত্তর : বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে ।
৪। খাদ্য উপাদান বৃদ্ধির জন্য জমিতে — সার প্রয়োগ করা হয়।
উত্তর: খাদ্য উপাদান বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হয়।
৫। দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ —- বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
উত্তর : দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
৬। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও — ব্যবহারের কারণে মাটি দূষিত হয়।
উত্তর : কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়।
৭। শব্দের কারণে মানুষের কানের ক্ষতিসহ — বিভিন্ন ক্ষতি হয়।
উত্তর :শব্দের কারণে মানুষের কানের ক্ষতিসহ স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হয়।
৮। বিভিন্ন শব্দ মানুষের — ও শারীরিক সমস্যার সৃষ্টি হয় ।
উত্তর : বিভিন্ন শব্দ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয় ।
৯। মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য — পরিবেশ প্রয়োজন ।
উত্তর : মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ প্রয়োজন ।
১০। পরিবেশ বিভিন্নভাবে — হচ্ছে ।
উত্তর : পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে ।
১১। বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে— ।
উত্তর : বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে বনজঙ্গল ।
১২। শহর অঞ্চলে গড়ে উঠছে — বস্তি ।
উত্তর : শহর অঞ্চলে গড়ে উঠছে অস্বাস্থ্যকর বস্তি।
১৩। বনজঙ্গল সংরক্ষণসহ পরিবেশ— প্রয়োজন।
উত্তর : বনজঙ্গল সংরক্ষণসহ পরিবেশ সংরক্ষণ প্রয়োজন ।
১৪। পরিবেশের সকল জীবকে বাঁচাতে হলে — কাটাসহ নদীনালা ভরাট বন্ধ করতে হবে ।
উত্তর :পরিবেশের সকল জীবকে বাঁচাতে হলে বনজঙ্গল কাটাসহ নদীনালা ভরাট বন্ধ করতে হবে।
১৫। উচ্চস্বরে গান বাজালে — দূষণ হয়।
উত্তর : উচ্চস্বরে গান বাজালে শব্দ দূষণ হয়।
শুদ্ধ বাক্যটির ডানপাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডানপাশে ‘অশুদ্ধ’ লেখো ।
১। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে কোন সমস্যা সৃষ্টি হয়নি। ‘অশুদ্ধ’
২।বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে । ‘শুদ্ধ’
৩। দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ‘শুদ্ধ’
৪। শব্দের কারণে মানুষের স্বাস্থ্যের কোন ক্ষতি হয় না। ‘অশুদ্ধ’
৫।মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ প্রয়োজন । ‘শুদ্ধ’
৬।বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে বনজঙ্গল। ‘শুদ্ধ’
৭।বনজঙ্গল সংরক্ষণসহ মানুষের প্রয়োজনে পরিবেশ সংরক্ষণের কোন প্রয়োজনীয়তা নেই।
‘অশুদ্ধ’
৮। উচ্চস্বরে গান বাজালে বায়ূ দূষণ হয়। ‘অশুদ্ধ’
৯। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের উপাদানকে নানাভাবে ব্যবহার করছে। ‘শুদ্ধ’
১০। খাদ্য উপাদান হ্রাসের জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হয়। ‘অশুদ্ধ’
১১। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে বায়ূ দূষিত হয়।
‘অশুদ্ধ’
১২। বিভিন্ন শব্দ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়। ‘শুদ্ধ’
১৩। পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে । ‘শুদ্ধ’
১৪। শহর অঞ্চলে গড়ে উঠছে স্বাস্থ্যকর বস্তি।
‘অশুদ্ধ’
১৫।: পরিবেশের সকল জীবকে বাঁচাতে হলে বনজঙ্গল কাটাসহ রাস্তাঘাট নির্মাণ করতে হবে।
‘অশুদ্ধ’