সৃ জ ন শী ল ক র্না র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে অষ্টম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য সাধারণবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (সামাজিকবিজ্ঞান) নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ হেলাল সাহেব একটি বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবী। নিচের ছকে তার গত বছরের সাথে চলতি বছরের দুই মাসের আয় ব্যয়ের একটি তুলনামূলক চিত্র দেয়া হলোঃ ২০১১ ২০১২ জুন আয় = ১৮০০০ ব্যয় = ১৬২০০ আয় = ২২০০০ ব্যয় = ১৭৪০০ জুলাই আয় = ১৮০০০ ব্যয় = ১৫৮০০ আয় = ২২০০০ ব্যয় = ২০৮০০ এইখানে উলে¬খ্য যে, গত বছর প্রতিমাসে যে টাকাটা খরচের পর বেঁচে যেতো তা হেলাল সাহেব নিজের কাছেই রেখে দিতেন। কিন্তু চলতি বছর থেকে তিনি খরচের পর অতিরিক্ত টাকা ব্যাংকে জমা রাখেন। এইখানে আরও উলে¬খ্য যে, চলতি বছরের জুন মাসে তার বেতন বৃদ্ধি পায়, জুলাই মাসে তার প্রতিবেশির দেখাদেখি তিনিও একটি ওভেন মেশিন কিনেন। ক. কোন বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে? খ. বিনিয়োগ বলতে কী বোঝায়? গ. চলতি বছরের জুন ও জুলাই মাসে হেলাল সাহেবের সঞ্চয় গত বছরের একই সময়ের সাথে তুলনা করো। ঘ. প্রদত্ত উদ্দীপকে হেলাল সাহেবের আয়, ব্যয় ও ভোগ সম্পর্কে যে চিত্রটি ফুটে উঠেছে - তা সাজিয়ে লিখো। নমুনা উত্তরঃ ক. একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে। খ. সাধারণ অর্থে বিনিয়োগ বলতে ব্যবসা বাণিজ্যে অর্থ ব্যয় করাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বলতে সঞ্চিত অর্থ উত্পাদন কার্যে ব্যয় করাকে বোঝায়। এই ব্যয়ের ফলে সমাজে আয় সৃষ্টির সাথে সাথে মূলধন দ্রব্যের (যেমনঃ যন্ত্রপাতি, কারখানা, ঘরবাড়ি, উত্পাদনের সরঞ্জাম ইত্যাদি) উত্পাদন বৃদ্ধি পায়। সুতরাং যে ব্যয়ের মাধ্যমে দেশে মূলধন দ্রব্যের পরিমাণ বাড়ে তাকে বিনিয়োগ বলে। কোনো নির্দিষ্ট সময়ে দেশের মোট মূলধন দ্রব্যের সাথে যে পরিমাণ অতিরিক্ত মূলধন দ্রব্য যোগ করা হয় সেটি দিয়ে বিনিয়োগের পরিমান হিসেব করা হয়। যেমনঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো কারখানায় ৭ কোটি টাকার মূলধন দ্রব্য আগে থেকে বর্তমান থাকলে এবং এর সাথে আরও ২ কোটি টাকার মূলধন যোগ করা হলে বিনিয়োগের পরিমান হবে ২ কোটি টাকা। কিন্তু পুরাতন শেয়ার ক্রয় বা আগে থেকেই স্থাপিত কোনো কারখানা ক্রয়ের জন্য অর্থ ব্যয়কে বিনিয়োগ বলা হয়না। যেমনঃ উল্লে¬খিত উদাহরণের ২ কোটি টাকা যদি একটি পুরাতন কারখানা ক্রয়ে ব্যবহার করা হয় তবে এটিকে আমরা বিনিয়োগ বলতে পারবনা। গ. আমরা জানি, আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের প্রয়োজনে ব্যয় করার জন্য জমা রাখা হয় তাকে সঞ্চয় বলে। দেয়া আছে, হেলাল সাহেব চলতি বছর (২০১২ সাল) খরচের অতিরিক্ত টাকা ব্যাংকে জমা করেন। সুতরাং চলতি বছর তার খরচের অতিরিক্ত টাকাটাই সঞ্চয় বলে পরিগণিত হবে। চলতি বছরের জুন মাসে তার আয় ও ব্যয় ছিল যথাক্রমে ২২০০০ টাকা ও ১৭৪০০ টাকা। সুতরাং জুন মাসের সঞ্চয় = (২২০০০ - ১৭৪০০) টাকা = ৪৬০০ টাকা জুলাই মাসে তার আয় ও ব্যয় ছিল যথাক্রমে ২২০০০ টাকা ও ২০৮০০ টাকা। সুতরাং জুলাই মাসের সঞ্চয় = (২২০০০ - ২০৮০০) টাকা = ১২০০ টাকা তাহলে চলতি বছরের জুন ও জুলাই মাসে হেলাল সাহেবের মোট সঞ্চয় হলো = (৪৬০০ + ১২০০) টাকা = ৫৮০০ টাকা কিন্তু গত বছর (২০১১ সাল) তিনি তার প্রতিমাসের খরচের পর অতিরিক্ত টাকা কোনো ব্যংকে জমা রাখতেন না, কিংবা কোনো কোম্পানির বা সরকারি ঋণপত্রের জন্য ব্যয় করতেন না। বরঞ্চ নিজের কাছেই রেখে দিতেন। তাই তার এই অতিরিক্ত টাকা সঞ্চয় বলে পরিগণিত হবেনা। সুতরাং, যেখানে গত বছর জুন ও জুলাই মাসে হেলাল সাহেবের কোনো রকম সঞ্চয় ছিল না, সেইখানে চলতি বছর একই সময়ে তার সঞ্চয়ের পরিমাণ হলো ৫৮০০ টাকা। ঘ. ২০১১ সাল থেকে চলতি বছর হেলাল সাহেবের বেতন বেড়েছে = (২২০০০ - ১৮০০০) টাকা = ৪০০০ টাকা। চলতি বছরের জুন মাসের ব্যয় (১৭৪০০ টাকা) জুলাই মাসের (যথাক্রমে ২০৮০০ টাকা) চেয়ে কম হওয়া সত্ত্বেও গত বছরের যেকোনো মাসের ব্যয় (যথাক্রমে ১৬২০০ টাকা ও ১৫৮০০ টাকা) থেকে এটি বেশি। এর পিছনের কারণ হিসেবে বলা যায়, হেলাল সাহেবের মাসিক আয় বাড়াতে তার ভোগ স্বাভাবিক কারণে বেড়ে গেছে। ফলে তার ব্যয় বেড়ে গেছে। আবার দেখা যাচ্ছে চলতি বছরের জুলাই মাসে তার ব্যয় (২০৮০০ টাকা) জুন মাসের (১৭৪০০ টাকা) তুলনায় ৩৪০০ টাকা বেশি। উদ্দীপকে দেয়া আছে জুলাই মাসে হেলাল সাহেব তার প্রতিবেশীর দেখাদেখি একটি ওভেন মেশিন কিনেন। সুতরাং, তার জুলাই মাসের বাড়তি ব্যয়টি হয়েছিল ওভেন মেশিন কেনার জন্য। তাহলে, এইক্ষেত্রে বলা যায় প্রতিবেশীকে অনুকরণ করতে গিয়ে তার জুলাই মাসে ভোগ বেড়েছে এবং ফলশ্রুতিতে তার ব্যয়ও বেড়েছে। তাই সব কিছু বিবেচনা করে বলা যায়, মাসিক আয় বৃদ্ধি, প্রতিবেশীকে অনুকরণ করতে গিয়ে হেলাল সাহেবের চলতি বছরে ভোগ বেড়ে যায় এবং ফলশ্রুতিতে তার ব্যয়ও বৃদ্ধি পায়। আজকের সৃজনশীল প্রশ্ন (সাধারণ বিজ্ঞান) নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ হোসেন সাহেব বেশ কিছুদিন আগে তার বাড়ীতে একটি নতুন বৈদ্যুতিক বর্তনী স্থাপন করেছিলেন। ঐ বর্তনীর মাধ্যমে একটি ১০০ ওয়াটের বাল্ব, একটি ৩০ ওয়াটের বাল্ব, একটি ৫০ ওয়াটের ফ্যান ও একটি ৭০ ওয়াটের টিভি চালানো যেত। গতকাল দেখা গেল বাল্ব দু’টি আর জ্বলছেনা। কিন্তু টিভি ও ফ্যান ঠিকমত চলছে। হোসেন সাহেব পরীক্ষা করে দেখলেন শুধুমাত্র ৩০ ওয়াটের বাল্বটি ফিউজ হয়ে গেছে। ১০০ ওয়াটের বাল্বটি ঠিক থাকা সত্ত্বেও কেন জ্বলছেনা তা তিনি বুঝতে পারলেন না। তাই তিনি একজন ইলেক্ট্রিক মিস্ত্রিকে ডেকে আনলেন। ইলেকট্রিক মিস্ত্রি ভাল করে পরীক্ষা করে সেলিম সাহেবকে বললেন, “বর্তনীর সংযোগটি ঠিকমত ছিল না। আরও অনেক সমস্যা ছিল যা আপনি ধরতে পারেন নি।আর একটু বুদ্ধিমানের মতো সংযোগ দিলে এইরকম সমস্যাগুলো হতোনা।” ক. বিদ্যুত্ বর্তনী কাকে বলে? খ. উদ্দীপকে উল্লেখিত বর্তনীতে কত মানের ফিউজ ব্যবহার করতে হবে এবং কেন? গ. বর্তনীটির সবগুলো যন্ত্রপাতি প্রতিদিন ৮ ঘন্টা করে চালু রাখলে প্রতি মাসে কত ইউনিট বিদ্যুত্ শক্তি খরচ হবে নিরূপণ করো? ঘ. হোসেন সাহেবের সংযোগকৃত বর্তনী সম্পর্কে ইলেকট্রিক মিস্ত্রির উক্তিগুলির যথার্থতা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় ইমেইল:support@Srijonshil.com, মোবাইল :01681035797