গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

একটা টেবিলকে বহন করে মাত্র ৪০ ফুটের মতো দূরত্ব অতিক্রম করা কি কখনো রেকর্ড হতে পারে? এই প্রশ্নের উত্তরে খানিকটা চিন্তা করে অনেকেই হয়তো বলবেন যে, মাত্র ৪০ ফুট কেন এর চেয়ে বেশি দূরত্বও একটা টেবিলকে বহন করার ক্ষমতা আছে অনেকের। কিন্তু প্রশ্নটা যদি হয় দাঁত দিয়ে কামড়ে ধরে টেবিল বহন করার তাহলে এ ধরনের বাহাদুরি করার লোক আর খুঁজে পাওয়া যাবে না। অথচ ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদে ‘লো শো ডেই রেকর্ড’ নামের একটি অনুষ্ঠানে অসম্ভব এই কর্মটিকেই সম্ভব করে রেকর্ড বইয়ের পাতায় নাম লিখিয়েছিলেন লুক্সেমবার্গের জর্জিস ক্রিস্টেন। সেদিন প্রায় ১২ কেজি ওজনের একটি টেবিল এবং তার উপর বসে থাকা ৫০ কেজি ওজনের একজন মানুষকে দাঁতের সাহায্যে ১১.৮০ মিটার বা ৩৮ ফুট ৮ ইঞ্চি দূরত্ব পর্যন্ত বহন করেন এই ব্যক্তি।