বাগেরহাটে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা

বাগেরহাটে মাসব্যাপী শুরু হয়েছে বাণিজ্য মেলা। শুক্রবার রাতে বাগেরহাট স্টেডিয়াম প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল এমপি। বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু: শুকুর আলী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: শাহজাহান মিনা। বাণিজ্য মেলায় প্রায় ৫০টির মত বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল রয়েছে। এছাড়া মাসব্যাপী এই মেলায় সার্কাস ও পুতুল নাচসহ আকর্ষণীয় বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।