সানি এবার আইটেম গার্ল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৪
বলিউডের প্রবেশের পর থেকেই অনেক নায়িকার ঘুম কেড়ে নিয়েছেন সানি লিওন। শুধু তাই নয়, ভারত পেরিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। সম্প্রতি এক জরিপে দেখা যায় বিশ্বব্যাপী গুগলে সর্বাধিক সার্চ করা হয় সানি লিওনকে। সানি একজন পর্নস্টার বলে অনেক বলিউড সেলিব্রেটিই হয়তো তাকে সহ্য করতে পারে না, কিন্তু ‘জিসম টু’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের দর্শকদের মন কেড়ে নিয়েছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে তার অভিনীত দ্বিতীয় ছবি ‘রাগিনি এমএমএস টু’। এখনও ছবিটির শুটিংও শেষ হয়নি, তারপরও ব্যাপক আলোচনায় চলে এসেছে। তবে নতুন আলোচনার বিষয় হলো এই ছবিটিরই আইটেম সংয়ে পারফর্ম করবেন সানি লিওন। আর এই গানের মধ্য দিয়েই সানি লিওন প্রথমবারের মতো একজন আইটেম গার্ল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এরইমধ্যে এই গানে পারফর্মের জন্য রিহার্সালও সম্পন্ন করেছেন সানি।
উল্লেখ্য, গেল থার্টি ফার্স্টে একটি স্টেজ শোয়ে প্রথম নাচেন সানি লিওন। মূলত ফিল্মের গানে পারফর্মের জন্যই নাচ শিখেছেন সানি লিওন। এবার দেখা যাক সানি লিওনির আইটেম সংটি বলিউডে কতটুকু সাড়া পড়ে। কেননা, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরার মতো আইটেম গার্লকে ছাড়িয়ে যাওয়া চারটেখানি কথা নয়।