‘মাকড়সা’য় রাহা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৫
লাক্স সুন্দরী রাহা অভিনয়ে আবার নিয়মিত হচ্ছেন। শেখ সেলিমের গল্প ও পরিচালনায় এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় আরটিভিতে সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মাকড়সা’য় নোভার পরিবর্তে লাবণ্য চরিত্রে আগামী ২৫ জানুয়ারি সোমবার থেকে নিয়মিত দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির। নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—শর্মিলী আহমেদ, মাসুদ আলী খান, ইলোরা গহর, সোহেল খান, কচি খন্দকার, মনিরা মিঠু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, ফারাহ রুমা, নোভা, লামিয়া মিমো, এম.এস রানা, নিলয়, নাফিজা, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, সিরাজ হায়দার, আশরাফ টুলু,কাজী উজ্জল, তানিয়া ইসলাম, মুর্সিদুজ্জামান সোহেল, তানজির ইফতি, জুঁই, রাজা প্রমুখ।