জন্মদিন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৭
পূজা ভাট :১৯৭২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বলিউডের একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি ছবি প্রযোজনা ও পরিচালনাও করে থাকেন। ১৯৯৬ সালে ‘খিলোনা’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রযোজিত প্রায় সবকটি ছবিই জনপ্রিয়। তার মধ্যে ‘তামান্না’, ‘জখম’, ‘সুর’, ‘জিসম’, ‘ভাদা’, ‘রোগ’, ‘পাপ’ উল্লেখযোগ্য। সর্বশেষ তার পরিচালিত ‘জিসম টু’ ছবিটি মুক্তি পায়।