চীনের বিশ্বজুড়ে সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
চীনা সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট বিশ্ব জুড়ে সাইবার-গুপ্তচরবৃত্তির এক বিশাল অভিযান চালাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে আমেরিকা-ভিত্তিক একটি কম্পিউটার নিরাপত্তা সংস্থা দাবি করেছিল তারা আন্তর্জাতিক একটি হ্যাকিং সিস্টেমের সঙ্গে সাংহাইয়ের একটি সামরিক ইউনিটের যোগসূত্র খুঁজে পেয়েছে। কিন্তু চীন বলছে, এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ নেই, আর তা ছাড়া হ্যাকিং কাকে বলে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরকম কোনও সংজ্ঞাও নেই। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে জবাব দেয়া হচ্ছে তার প্রধান যুক্তি—সাইবার জগতে যারা হামলা চালায় তারা প্রায়শই তাদের নাম-পরিচয় গোপন রাখে।