মহিলা ক্রিকেটের শীর্ষে আছে রংপুর

সিলেট বিভাগকে হারিয়ে মহিলা জাতীয় ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা বিভাগ। গতকাল শনিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করে। আয়শা আকতার ৩৪ বলে ৩০ এবং ফারজানা আকতার ৭৭ বলে ৪২ রান করেন। সিলেটের ইয়ামিন রুপা ৩৬ রানে নেন তিন উইকেট। জবাবে সিলেট ৫০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান তোলে। মনতাহা খাতুন ১২২ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। সোহেলি আকতার ১৮ রানে চারটি এবং সুবর্ণা ইসলাম ১৯ রানে নেন তিন উইকেট। চার উইকেট নেয়ায় সোহেলি ম্যাচ সেরা হয়েছেন। তিন ম্যাচে দুই জয় এবং একটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর বিভাগ। তাদের সংগ্রহ ৫। ঢাকার তিন ম্যাচে ৪ এবং খুলনার সমান সংখ্যক ম্যাচে সংগ্রহ ৪।