ওয়ালটন মহিলা হকি কাল শুরু

ওয়ালটন মহিলা হকি সোমবার শুরু হবে। ওয়ালটন এবার মহিলা লিগেরও স্পন্সর করছে। পাঁচ দল খেলছে লিগ পদ্বতির এই প্রতিযোগিতায়। আগামীকাল হিক স্টেডিয়ামে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও নাহার একাডেমির ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে। বর্তমান চ্যাম্পিয়ন নড়াইল, রানার্সআপ দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত দল দু’টি ফাইনাল খেলবে। এটিএন বাংলা টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। টুর্নামেন্টের বাজেট ৫ লাখ টাকা হলেও পৃষ্ঠপোষক ওয়ালটন দিচ্ছে ৩ লাখ টাকা। কো-স্পন্সর গ্রিন ডেল্টা ইন্সুরেন্স দিচ্ছে দেড় লাখ টাকা। চ্যাম্পিয়ন ১৫ হাজার ও রানার্সআপ পাবে ১০ হাজার টাকা। মহিলা হকি উপলক্ষে গতকাল দুপুর হকি ফেডারেশনের আয়োজতি সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, মীর্জা ফরিদ আহমেদ এবং উইং কমান্ডার রাফি।