অনূর্ধ্ব-১৫ এর দুইদিনের ম্যাচ ড্র

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) মধ্যকার দুই দিনের ম্যাচটি ড্র হয়েছে। পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে অনুষ্ঠিত দুই দিনের ম্যাচে গতকাল শনিবার ছিল শেষদিন। কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ৭৫.৬ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায়। জালালউদ্দিন ৫২, মনিরুল ৯ রান করেন। ক্যাবের প্রদীপ্ত ৪২ রানে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ক্যাব ৪১ ওভারে চার উইকেটে ৩৮ রান তুললে দিনের খেলা শেষ হয়ে যায়। বাংলাদেশের আফিফ ৯ রানে নেন দুই উইকেট। উল্লেখ্য, ক্যাব প্রথম ইনিংসে ১০ উইকেটে ১৪৬ রান করে।