ফেনীতে প্রাইম ব্যাংক দ্বিতীয় বিভাগ ফুটবল শুরু

ফেনীতে গতকাল শুরু হয়েছে প্রাইম ব্যাংক জেলা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ছা্গালনাইয়া ক্লাব ২-০ গোলে দুর্বার সংসদকে হারায়। ২৩টি দল নিয়ে দ্বিতীয় বিভাগ লিগ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল রাকিব কাজমী। স্পন্সর প্রাইম ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।