কানাইখালী ও বিরল উপজেলা জিতেছে

দিনাজপুরে প্রাইম ব্যাংক প্রথম বিভাগ জেলা ফুটবলে বিরল উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে উপশহর ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সংস্থাকে হারিয়েছে। বিজয়ী দলের মনি, শমরেশ এবং বিজিত দলের তাহের গোল করেন। নাটোরে কানাইখালী ক্রীড়াচক্র ২-০ গোলে সৌখিন ফুটবল একাদশকে হারিয়েছে। গোল করেন মামুন ও রতন।