বিএনপির ইন্ধনে জামায়াত
শুক্রবার দেশব্যাপী তাণ্ডব
চালিয়েছে :হানিফ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, গত শুক্রবার বিএনপির ইন্ধনে ইসলামী দলগুলোর ছত্রছায়ায় জামায়াত-শিবির পরিকল্পিতভাবে সারা দেশে তাণ্ডব চালিয়েছে। ওই হামলায় শহীদ মিনার ভাঙ্গা হয়েছে। জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। বিএনপি এর দায় এড়াতে পারে না। শনিবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, খালেদা জিয়া জোট সরকারের সময় সব পাটকল বন্ধ করে দিয়েছিল। আমরা তা চালু করেছি। শিগগির আদমজী জুট মিলের নাম পরিবর্তন করে তা চালু করা হবে।