চরমোনাইয়ে বার্ষিক
ওয়াজ মাহফিল
শুরু হচ্ছে আজ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজ রবিবার থেকে শুরু হচ্ছে। ২০টি দেশের প্রায ১৫ লাখ মুসল্লী মাহফিলে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ইতিমধ্যেই কয়েক লাখ মুসল্লী কীর্তনখোলার তীরবর্তী মাহফিল প্যান্ডেলে এসে জমায়েত হয়েছেন।
আজ বাদ জোহর নামাজের পর চরমোনাইর পীর মাওলানা সৈয়দ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু করবেন। প্রতিদিন ফজর ও মাগরীবের নামাজের পর চরমোনাই পীর মোট ৫ বার এবং তার ভাই মুফতী সৈয়দ ফয়জুল করিম ২ বার বয়ান করবেন। রবিবার সকাল ৯টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী মাহফিল শেষ হবে।
এদিকে মাহফিলকে কেন্দ্র করে তৌহিদী জনতার ব্যানারে ডাকা ইসলামী দলগুলোর আজকের হরতাল এ বিভাগে পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইত্তেফাককে জানিয়েছেন বাজার রোড খাজা মাঈন উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ।