রংপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে গৌরী সাহা নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মহানগরীর পালপাড়া মন্দির সংলগ্ন নির্মাণাধীন ভবনের রডে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, চাঁদা না দেয়ায় তাকে হত্যার পর লাশ ওই ভবনের রডে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।